সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জ-১ ( কাজিপুর ও সদর আংশিক)  আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল  করেছেন দলটির নেতাকর্মীরা। 


মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকাল ১১টায়, দরগাহ পট্টি থেকে বের হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। 


মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জেলা সেক্রেটারি মাওলানা জাহিদুল ইসলাম বলেন, আগামীর জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ হবে কিনা, সন্ত্রাসীদের কাছে এদেশের জণগন নিরাপদ কিনা, গতকালের হামলায় মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করে দিয়েছে।

 

তিনি আরও বলেন, আমরা প্রশাসনকে স্পস্ট বলতে চাই, আপনারা সন্ত্রাসীদের নির্মূল করুন, গ্রেফতার করুন, আর যদি তা না পারেন, ২৪' এর গণঅভ্যুত্থান এ দেশের তরুণ সমাজ যেভাবে ঘটিয়েছে, আগামীতেও এ সন্ত্রাসীদের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে,ইনশাআল্লাহ। 

 

এর আগে, সোমবার রাতে জেলা আমির ও সাংসদ প্রার্থী  অধ্যক্ষ শাহিনুর আলমের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে।