মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: সারা দেশ
তারিখ: ২১ জানুয়ারি, ২০২৬
লেখক: নিউজ ডেস্ক
বাংলাদেশের প্রতিচ্ছবি
সিরাজগঞ্জে এক মঞ্চে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের নির্বাচনী ইশতিহার পাঠ ও আচরণবিধি মেনে চলার ঘোষণা
নিউজ ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২৬
পড়ার সময়: 1 মিনিট
সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জ-২ আসনের প্রতিদ্বন্দ্বীরা এক মঞ্চে দাঁড়িয়ে নির্বাচনী ইশতিহার পাঠ ও আচরণবিধি মেনে চলার ঘোষণা দিয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপান চত্ত্বরে সহকারি রিটার্নিং অফিসের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ-২ আসনের প্রতিক প্রাপ্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এক মঞ্চে দাঁড়িয়ে নির্বাচনী ইশতিহার পাঠ ও নির্বাচনী আচরণবিধি পালনের ঘোষণা প্রদান করেন এবং ভোটারদের উদ্দেশ্যে তারা বিজয়ী হয়ে অগ্রাধিকার ভিত্তিতে যে কাজগুলো করবেন সেই প্রতিশ্রুতিগুলো প্রদান করেন।
সিরাজগঞ্জ-২ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে নির্বাচনী ইশতিহার পাঠ করেন জেলার সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মহিবুল্লাহ মহিব, গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী মোঃ মাহফুজর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী এস এম আবদুল্লাহ আল মামুন, জনতার দল মনোনীত প্রার্থী সোহেল রানা প্রমুখ।