সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।


সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় তিনি সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. শহিদুল ইসলাম, সদর থানা আমির অ্যাডভোকেট মো. নাজেম উদ্দিন, পৌর আমির অধ্যাপক আব্দুল লতিফসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।