সারা দেশ থেকে সুসংবাদ আসা শুরু করেছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) ঢাকা-১৫ আসনের প্রধান নির্বাচনি কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

জামায়াতে আমির বলেন, ‘আলহামদুলিল্লাহ এরইমধ্যে দেখা গিয়েছে আমাদের ১১ দলীয় আসনের যারা ক্যান্ডিডেট ছিলেন তারা এগিয়ে আছেন। কিন্তু আমি আগেই বলেছি, এটিকে নিশ্চয়তা করার মতো পর্যায়ে আসেনি, আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে।’

নির্বাচনের সার্বিক অবস্থা নিয়ে তিনি বলেন, ‘বড় কোনো ঝামেলা ছাড়া ভোট গ্রহণ শেষ হয়েছে। এতে আমরা সন্তুষ্ট। বিজয় একজনের হবে তাই হার জিত মেনে নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি সরকার গঠনের সুযোগ পাই তবে সব দল নিয়ে একসঙ্গে কাজ করবো। সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে থাকবে, প্রতিবেশী দেশসহ।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দেখেছি যারা শাসনে থাকেন, মিডিয়া তাদের মন্দ-দিক, সমালোচনা সহজে তুলে আনেন না। অথবা আনতে পারেন না। যেটেই হোক আমরা চাইবো আমাদের মিডিয়া যেন পূর্ণ স্বাধীনতা পায়।