সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনাটি বুধবার (১২ নভেম্বর) সকালে ঘটে। জানা যায়, মাওলানা আজিজুর রহমান সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হলে ভালুকা চাঁদপুর মোড় সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে এবং তিনি এখন চিকিৎসাধীন।
সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপধাক্ষ মোঃ শহিদুল ইসলাম মুকুল বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে এসে সার্বিক খোঁজখবর নিয়েছেন। বর্তমানে মাওলানা চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন।
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।





