অন্তর্বর্তী সরকার “আমার দেশ” পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে তিনি এটি বিনম্রভাবে প্রত্যাখ্যান করেছেন। সরকারি প্রস্তাবের জবাবে মাহমুদুর রহমান জানিয়েছেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি, সরকারের কাছ থেকে কোনো নিরাপত্তা নেবো না। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।”


\r\n

জানা গেছে, বৃহস্পতিবার সরকারি পক্ষ থেকে এসবি প্রধান নিরাপত্তার বিষয় নিয়ে মাহমুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন। এরপর ফলোআপ হিসেবে শুক্রবার “আমার দেশ” পত্রিকার একজন কর্মকর্তাকে ম্যাসেজ পাঠানো হয়, যেখানে বলা হয়, “আমাদের এসবি প্রধান মহোদয়ের সঙ্গে আপনার কথা হয়েছে। স্যারের নির্দেশনা হলো দ্রুত ভিআইপি মহোদয়দের নিকট গানম্যান প্রেরণ করা। যদি আপনি সম্মতি দিতেন, দ্রুত সময়ে আপনার ঠিকানায় গানম্যান পাঠানো যেত।”

\r\n

এর জবাবে মাহমুদুর রহমান ধন্যবাদ জানিয়ে সরকারি প্রস্তাবটি ফিরিয়ে দেন।