বগুড়া প্রতিনিধি: বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের ২০২৫-২০২৬ সেশনের একাদশ শ্রেণীতে সরকারি শাহ সুলতান কলেজে ভর্তি ইচ্ছুক সকল শিক্ষার্থীর জন্য শহীদ জাহিদুর রহমান ভর্তি সহায়তা কেন্দ্রের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি সুলতান কলেজ শাখা।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি শাহ সুলতান কলেজ সভাপতি আসাদ খান, সেক্রেটারি মুয়াজ আহমেদ সহ শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
ভর্তি হতে আসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে শাহ সুলতান কলেজের সভাপতি বলেন, দূর দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের ভর্তি হতে যেন কোন ধরণের সমস্যায় পড়তে না হয় সে জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরকারি শাহ সুলতান কলেজের উদ্যোগে ভর্তি সহায়তা কেন্দ্রের আয়োজন করা হয়েছে।





