প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধি দল। দুপুরে দলটির প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


\r\n

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন।


\r\n

তবে এ সাক্ষাতের উদ্দেশ্য বা আলোচ্য বিষয় সম্পর্কে বিজ্ঞপ্তিতে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।