পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধিদল। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় ঢাকার পাকিস্তান দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে।


\r\n

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হতে পারে।


\r\n

এর আগে শনিবার দুপুরে পাকিস্তানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। দীর্ঘ ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় এটি প্রথম সরকারি সফর।


\r\n

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।


\r\n

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সফরের দ্বিতীয় দিন রোববার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ইসহাক দারের মূল বৈঠক হবে। ওই দিন তিনি প্রথমে একান্ত বৈঠক করবেন, পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।


\r\n

এ ছাড়া রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন পাকিস্তানের এই উপ-প্রধানমন্ত্রী।