বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু মানুষ বিএনপি সম্পর্কে বলছেন যে তারা সংস্কারের দিকে এগোয় না, কিন্তু বাস্তবে বিএনপি নিজেই সংস্কারের জন্মদাতা।
রাজধানীতে রোববার এক আলোচনা সভায় তিনি বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের পতনের পর শহীদ জিয়াউর রহমান একদলীয় শাসন সংস্কার করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তিনি দেশকে নতুন পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এখন তারেক রহমানের ৩১ দফার কর্মসূচিতে সেই সংস্কারের পূর্ণ রূপরেখা লক্ষ্য করা যায়।
মির্জা ফখরুল বলেন, “আমরা সব সময়ই সংস্কারের পক্ষে। যারা দাবি করেন আমরা সংস্কারের বিরোধী, তারা আসলে অপরাজনীতি করছেন।”
তিনি আরও উল্লেখ করেন, যে কেয়ারটেকার সরকার নিয়ে এত আলোচনা হচ্ছে, সেটিও বিএনপিই প্রবর্তন করেছে।
বিস্তারিত আসছে...।





