জুলাই অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।


সোমবার (২ মার্চ) ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এ চিঠি পাঠান।


চিঠিতে বলা হয়েছে, একজন সংসদ সদস্যকে স্পিকার হিসেবে নির্বাচন করে তার মাধ্যমে সংসদ অধিবেশন আহ্বান এবং ভাষণ দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে। অথবা প্রধানমন্ত্রী তার বিবেচনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও চিঠিতে অনুরোধ করা হয়েছে।