জুলাই সনদের সাংবিধানিক প্রস্তাবগুলো সংবিধান আদেশ (সিও) আকারে বাস্তবায়নের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। তারা প্রস্তাব করেছেন, এই আদেশটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন একটি গণভোটের মাধ্যমে জনমত যাচাই করে বৈধতা দেওয়া যেতে পারে।


\r\n

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফার সংলাপের তৃতীয় দিনে এই প্রস্তাব উত্থাপন করে জাতীয় ঐকমত্য কমিশন।


\r\n

এর আগে রোববার বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে কমিশনকে তারা জানান, জুলাই ঘোষণাপত্রের ২২ অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তী সরকার একটি সংবিধান আদেশ জারি করে সনদের মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন করতে পারে। এই আদেশ কার্যকর হবে তা জারির সঙ্গে সঙ্গেই।


\r\n

বিশেষজ্ঞদের মতে, সংবিধান আদেশে গণভোট আয়োজনের বিধান যুক্ত করা যেতে পারে এবং এই গণভোটটি জাতীয় নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হলে জনমতের স্পষ্ট প্রতিফলন পাওয়া যাবে। যদি গণভোটে জনগণের অনুমোদন মেলে, তাহলে সংবিধান আদেশটি প্রণয়নের তারিখ থেকেই বৈধ হিসেবে বিবেচিত হবে।