বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছান।
এর আগে সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা দেন।
অনুষ্ঠানে তারেক রহমান দেশের জনগণের উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখানে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। এরপর বিমানবন্দর সড়ক হয়ে গুলশান-২ এর নিজ বাসভবনে ফিরবেন। এদিন তিনি আর কোনো অনুষ্ঠানে যোগ দেবেন না।





