আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয় নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কারে সম্মানিত করা হয়েছে।


রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের -এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। খালেদা জিয়ার পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।


এ বছর পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে নির্বাচিত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—
অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্যের জন্য মোছা. ববিতা খাতুন, সফল জননী ক্যাটাগরিতে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী হিসেবে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন।


অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।