শেরপুরে মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রোকনুজ্জান রুকন (৩১) নিহত হয়েছেন। ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।


\r\n

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রুকন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়।


\r\n

আহত চারজনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক রুকনকে মৃত ঘোষণা করেন।


\r\n

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক বলেন, মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। নিহত কর্মকর্তা কোন কেন্দ্রে দায়িত্বে ছিলেন, তা ইতোমধ্যে যাচাই করা হচ্ছে। তার স্থলে অন্য একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে।


\r\n

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা জানান, সড়ক দুর্ঘটনায় নির্বাচনে দায়িত্বে থাকা এক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনার সঙ্গে সম্পর্কিত আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।