শেরপুরের ঝিনাইগাতীতে গ্রামীণ ব্যাংকের হাতিবান্ধা শাখা অফিসের গেটের সামনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ঘটনা ঘটে বুধবার ভোররাতে।

রাত ৮টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা তার ফেসবুকে আগুন দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা প্রধান উপদেষ্টাকে কটাক্ষ করে স্লোগান দিচ্ছে এবং শাখার সাইনবোর্ড ও দরজায় আগুন ধরানোর চেষ্টা করছে। তবে কারও মুখ স্পষ্টভাবে দেখা যায়নি।

শাখা কর্তৃপক্ষ জানায়, অফিসে কোনো ক্ষতি হয়নি।

ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন বলেন, এটি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে। কারা জড়িত, তা শনাক্তে পুলিশ কাজ করছে।