জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি তাঁদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।
এই আদেশের পর অনেকের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পদের পরিমাণ কত।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে “ডামি নির্বাচন” হিসেবে পরিচিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে হলফনামা জমা দিয়েছিলেন শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩) এবং আসাদুজ্জামান খান কামাল (ঢাকা-১২)। সেই হলফনামা থেকে তাঁদের ঘোষিত সম্পদের তথ্য জানা যায়।
\r\n\r\n\r\n
হলফনামায় দেখা যায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজের নামে মোট ৪ কোটি ৩৪ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন। তার মধ্যে হাতে নগদ ছিল সাড়ে ২৮ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ছিল প্রায় ২ কোটি ৩৯ লাখ টাকা। এছাড়া ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ৫৫ লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর)ও ছিল।





