ইংরেজি ক্যালেন্ডারে ফেব্রুয়ারি এসে পৌঁছালে মনে পড়ে বাংলার গৌরবগাঁথা, বাঙালির অর্জনের গল্প। এ মাসই বাঙালির ইতিহাসে প্রথম অধিকার আদায়ের মাস—বাংলা ভাষার অধিকার। স্লোগান ও মিছিলে তাজা রক্ত ও জীবন উৎসর্গের বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের অহংকার ও অলংকার।


১৯৫২ থেকে ২০২৬—৭৪ বছরের এই রক্তমাখা ইতিহাস ও আত্মত্যাগ পুরো বাংলাকে গৌরবময় করেছে। ৫৬ হাজার বর্গমাইল অতিক্রম করে বাংলা ভাষা আজ বিশ্বের, সারা বিশ্বের।


সময় বদলালেও, ভাষার এই যাত্রা অব্যাহত থাকে। প্রশ্ন থাকতেই পারে, তবে উত্তর একটাই—এই ভাষা আমার, আমার বাংলা ভাষা।


সময় এগোয়, গৌরবের ব্যাপ্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। যেন হাজার বছর ধরে চলে গৌরবের রিলে দৌড়। চূড়ান্তভাবে জয় করে দেশের মানুষ ও আমাদের বাংলা ভাষা।