ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করার জন্য আগামীকাল শুক্রবার থেকে সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে মোতায়েন থাকবেন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।
চিঠিতে ইসি উল্লেখ করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে পরিচালনার লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। তফসিল ঘোষণার পর থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী আচরণবিধি প্রতিপালনের জন্য প্রতি উপজেলা বা থানায় ন্যূনতম দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
\r\n\r\n\r\n
ইসি আরও জানিয়েছেন, নির্দেশক্রমে অনুরোধ করা হলো যাতে প্রতিটি উপজেলা ও থানায় তফসিল ঘোষণার পর থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত যথাযথভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করা যায়।





