আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার ৭২টি পূজামণ্ডপে ব্যক্তিগত অর্থায়নে আর্থিক অনুদান দিয়েছেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের মনোনয়নপ্রত্যাশী মনজুর এলাহী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শিবপুর উপজেলার কলেজগেইট এলাকায় বিএনপির উপজেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি পূজামণ্ডপকে ৫,৫০০ টাকা করে মোট ৩ লাখ ৯৬ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিপ্লব চক্রবর্তী এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রাজন রায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন—বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, সাধারণ সম্পাদক, শিবপুর উপজেলা বিএনপি, এডভোকেট মাহমুদুল হাসান বাবুল, সভাপতি, শিবপুর পৌরসভা বিএনপি, অজয় কৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক, উপজেলা পূজা উদযাপন পরিষদ, কিশোর কুমার, সভাপতি, উপজেলা হিন্দু মহাজোট, লিটন চন্দ্র বর্মণ, আহ্বায়ক, পূজা উদযাপন ফ্রন্ট, উজ্জ্বল চন্দ্র বর্মণ, সদস্য সচিব, পূজা উদযাপন ফ্রন্ট।


এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী, সরকারি কর্মকর্তাসহ প্রতিটি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও ভক্তবৃন্দ।

এর আগে, শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭২টি পূজামণ্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন।

সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সহসভাপতি, জেলা বিএনপি, মনজুর এলাহী, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, আরিফ উল ইসলাম মৃধা, সাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সভাপতি, উপজেলা বিএনপি, মোস্তাফিজুর রহমান কাওসার, আমির, উপজেলা জামায়াতে ইসলামি, আফজাল হোসাইন, অফিসার ইনচার্জ (ওসি), শিবপুর থানা।