হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।


শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হঠাৎ করে কার্গো এলাকায় আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।


ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে ১৬টি ইউনিট কাজ করছে। পাশাপাশি আরও ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছে।


\r\n\r\n\r\n

এছাড়া, আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে বিমানবাহিনীর সদস্যরাও যুক্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমন্বিতভাবে কাজ চলছে।