সিরাজগঞ্জের শাহজাদপুরে বেলতৈল ইউনিয়নের নয়নের কুঠি সাতবাড়িয়া গ্রামের একটি কবরস্থান থেকে অমাবস্যার রাতে ১৬টি মানব কঙ্কাল চুরি হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) রাতের কোনো এক সময়ে এই চুরি ঘটে, তবে বিষয়টি অনেকটা গোপন রাখা হয়েছিল।

বুধবার (২২ অক্টোবর) বিষয়টি প্রকাশ হওয়ার পর কবরস্থানে স্বজন ও স্থানীয়রা ভিড় করেছেন। কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার জানিয়েছেন, “চুরির সময় কঙ্কালগুলো মাথা থেকে কোমর পর্যন্ত কেটে নিয়ে যাওয়া হয়েছে। খুঁড়ে রাখা কবরগুলো নতুন করে মাটিচাপা দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।

শাহজাদপুর থানার ওসি আছলাম আলী বলেন, “আজ বিকেল পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”