তুরস্কে শান্তি আলোচনার চলাকালীন পাকিস্তানের হামলায় আফগানিস্তানের পাঁচ নাগরিক নিহত হয়েছেন। এছাড়া ছয়জন আহত হয়েছেন।

\r\n


বৃহস্পতিবার (৬ নভেম্বর) পাক-আফগান সীমান্তে সংঘটিত এই ঘটনায় আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলার হাসপাতালে এক চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে চারজন নারী এবং একজন পুরুষ রয়েছেন। আহতরা সবাই আফগানিস্তানের নাগরিক।

\r\n

সীমান্তের অন্য পাশে পাকিস্তানে কেউ নিহত বা আহত হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।