কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় আজ ১৯ ডিসেম্বর বিকাল ৪ ঘটিকায় \"আধিপত্যবাদবিরোধী ছাত্র সমাজ\" এর পক্ষ থেকে আগ্রাসন বিরোধী প্রতিবাদি মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি শুরু হয় বুড়িচং উপজেলা জামে মসজিদ এর সম্মুখ থেকে এবং মিছিলটি উত্তর বাজার এবং দক্ষিণ বাজার প্রদক্ষিণ শেষে বুড়িচং উপজেলা অফিস রোড টিচার্স মার্কেট কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিল উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলরা। এছাড়া সচেতন ছাত্রসমাজ ও জনতার উপস্থিতিতে মিছিলটি মুখরিত হয়। এ সময় নেতৃবৃন্দ সকলে প্রতিশ্রুতি দেন যে, বুড়িচং উপজেলায় আধিপত্যবাদ বিরোধী ছাত্র সমাজকে সাথে নিয়ে সকল প্রকার ফ্যাসিবাদী চক্রান্ত ও ভারতীয় আগ্রাসন রুখে দেওয়া হবে। এ সময় উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং সাধারণ জনতা প্রতিশ্রুতিবদ্ধ হন যে, হাদির রেখে যাওয়া কার্যক্রম এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য সকল ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে।
আগ্রাসন বিরোধী প্রতিবাদী মিছিল শেষে দোয়া ও মোনাজাত এর মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। প্রতিবাদী মিছিলের পরিচালনায় ছিলেন তারিকুল ইসলাম পিয়াস ও ওসমান আহমেদ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি বুড়িচং পৌরসভার আমির তাজুল ইসলাম, উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বুড়িচং উপজেলা এবং কালচারাল সেন্টারের সভাপতি জাকারিয়া খান সৌরভ, উপজেলা এন সি পি প্রতিনিধি মোঃ শরীফ হাসান ও সোহেল রানা, বুড়িচং উপজেলা ছাত্র প্রতিনিধি এবং স্বপ্নের বুড়িচংয়ের প্রতিষ্ঠাতা সাব্বির আহমেদ, জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা ছাত্র প্রতিনিধিদের মধ্যে ছিলেন জামিলুর রহমান তানিম, মোহাম্মদ আরিফ মাহাদী, মোহাম্মদ রিফাত হোসেন, মোহাম্মদ তমাল হোসেন, তারিকুল ইসলাম তানভীর, মোঃ আহাদুল ইসলাম আহাদ প্রমুখ নেতৃবৃন্দ।





