রাজশাহীর\r\nপ্রয়াত ডা. গোলাম কাজেম\r\nআলী আহমেদ এর স্মরণে\r\nগঠিত হলো ‘শহীদ ডা.\r\nগোলাম কাজেম আলী আহম্মেদ\r\nস্মৃতি পরিষদ’। সংগঠনের\r\nসভাপতি হিসেবে দায়িত্ব পালন\r\nকরবেন ডা. মো. মশিউর\r\nরহমান এবং সাধারণ সম্পাদক\r\nডা. মো. মারুফ আল\r\nহাসান।
শহীদ\r\nডা. গোলাম কাজেম আলী\r\nআহম্মেদ স্মৃতি পরিষদের উপদেষ্টা\r\nহিসেবে রয়েছেন ৭ জন\r\nগুণী চিকিৎসক। তারা\r\nহলেন- অধ্যাপক ডা. মোহাম্মদ আহাঙ্গীর,\r\nঅধ্যাপক ডা. কাজী মহিউদ্দিন\r\nআহমেদ, ডা. এম. মুর্শেদ\r\nজামান মিঞা, ডা. এ\r\nএস এম আব্দুল্লাহ, ডা.\r\nজাহাঙ্গীর আলম, ডা. রেজা\r\nনাসিম আহমেদ (রনি) ও\r\nডা. গোলাম রব্বানী।\r\n
সভাপতি\r\nহিসেব দায়িত্ব পালন করবেন ডা.\r\nমো. মশিউর রহমান।\r\nসহ-সভাপতি হিসেবে আছেন\r\nডা. মো. আল মাহমুদ। সংগঠনের সাধারণ\r\nসম্পাদকের দায়িত্ব পালন করবেন ডা.\r\nমো. মারুফ আল হাসান।
এছাড়াও,\r\nযুগ্ম সাধারণ সম্পাদক পদেডা.\r\nমো, আব্দুল্লাহ আল মাসুম, প্রচার\r\nও প্রকাশনা সম্পাদক পদে ডা. ইমরান\r\nহোসেন মালিথা, সাংস্কৃতিক ও কর্মসূচি সমন্বয়\r\nসম্পাদক পদে ডা. মাসউদ\r\nআহমেদ, কোষাধ্যক্ষ পদে ডা. আহমাদ\r\nউল্লাহ মাসুদ।
কার্যনির্বাহী\r\nপরিষদের সদস্য রয়েছেন ৭\r\nজন। তারা হলেন-\r\nডা. আব্দুল্লাহ, ডা. মাহমুদুল হাসান,\r\nডা. তারিকুল ইসলাম, মো. আপেল\r\nমাহমুদ, সাকিব রানা, মো.\r\nআতাউর রহমান ও রমিজ\r\nমুত্তাকিন।
প্রসঙ্গতঃ\r\n২০২৩ সালের ২৯ অক্টোবর\r\nরাত পৌনে ১২টার দিকে\r\nজনপ্রিয় চর্ম, এলার্জি, যৌন,\r\nকুষ্ঠ রোগ ও কসমেটিক\r\nসার্জন ডা. গোলাম কাজেম\r\nআলী আহম্মেদকে ধারালো অস্ত্রের আঘাতে\r\nকুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।





