শরীয়তপুর পৌর এলাকায় সেনাবাহিনীর অভিযানে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইলোরা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে মহিলা দলের রাজনীতিতে যুক্ত রয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে পালং মডেল থানাধীন স্বর্ণঘোষ এলাকায় মন্টু তালুকদারের বাড়িতে অভিযান চালায়। বাড়িতে মন্টু না থাকায় ইলোরা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদক এবং ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।
জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে:
একটি শটগান ও ৭১ রাউন্ড কার্তুজ
দুটি একে-২২ বোর রাইফেল ও ৫৭ রাউন্ড গুলি
তিনটি ম্যাগাজিন
৯ এমএম পিস্তল ও ১২ রাউন্ড গুলি
ছয়টি মোবাইল ফোন, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব
কম্পিউটার এক্সেসরিজ, মোটরসাইকেল, ডেগার, বিদেশি মদের বোতল, পাসপোর্ট, চেকবই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সিম ও মেমোরি কার্ড
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





