দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক-২০২৬ প্রদান করা হবে ১০ গুণীকে। এবার পদক পাচ্ছেন সিনিয়র সাংবাদিক ও সম্পাদক শফিক রেহমান, প্রয়াত গায়ক ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু, চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতা এবং আরও সাতজন বিশিষ্ট ব্যক্তি।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টা প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

পদকপ্রাপ্তরা হলো:

চলচ্চিত্রে: ববিতা

চারুকলায়: ড. মোহাম্মদ আব্দুস সাত্তার

স্থাপত্যে: মেরিনা তাবাসসুম

সংগীতে: আইয়ুব বাচ্চু (মরণোত্তর)

ব্যান্ড মিউজিকে: ওয়ারফেজ

নাট্যকলায়: পালাকার ইসলাম উদ্দিন

সাংবাদিকতায়: শফিক রেহমান

শিক্ষায়: অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার

ভাস্কর্যে: তেজস হালদার

নৃত্যকলায়: অথৈ আহমেদ

সরকার গত বছরের জুলাইয়ে একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করেছিল এবং একই বছরের ৩০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার নির্দেশনা দিয়েছিল।