ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার দলটির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।
পোস্টে জানানো হয়, প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে শনিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। তবে কারা হামলার শিকার হয়েছেন বা কারা হামলা চালিয়েছে, সে বিষয়ে কোনো তথ্য সেখানে উল্লেখ করা হয়নি। এমনকি আজ শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও পোস্টে উল্লেখ করা হয়নি।
\r\n\r\n
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। তিনি লিখেন, “মতাদর্শ যাই হোক, কেউ যদি ভয়ভীতি বা শক্তির আশ্রয় নেয়, তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে।”





