ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে তিন দিনের সফরে আগামী শনিবার (২২ নভেম্বর) ঢাকায় আসবেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

সফরের প্রথম দিন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বি-পক্ষীয় বৈঠকে অংশ নেবেন। প্রতিনিধিপর্যায়ের বৈঠকের আগে দুই সরকারপ্রধান একান্ত আলাপও করতে পারেন।
দ্বি-পক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়া খাতে সহযোগিতা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হতে পারে।


পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ কয়েকজন উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীকে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের শেষে তিনি আগামী সোমবার (২৪ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন।