লেবাননের দক্ষিণাঞ্চলে সোমবার (৮ ডিসেম্বর) রাতের ঘণ্টাগুলোতে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলা লক্ষ্য ছিল ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের অবকাঠামো।

সেনাবাহিনী আরও জানিয়েছে, রাদওয়ান ফোর্সের ‘ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড’ লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। এখান থেকেই হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করে বলে দাবি করা হয়েছে।

২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বৈরুতে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ ও পূর্ব লেবাননের অন্যান্য এলাকাতেও প্রায় প্রতিদিন বিমান হামলার ঘটনা ঘটছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হুমকি দূর করার জন্য এসব হামলা করা হচ্ছে।

লেবানন সীমান্ত এলাকায় এখনও পাঁচটি প্রধান স্থানে সেনা মোতায়েন রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল