লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে বিপুল সংখ্যক  অস্ত্রসহ ইমরান ও সজিব নামে দুই শীর্ষ  সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। 
‎বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাতে চন্দ্রগঞ্জ থানার
‎৪ নং ইউনিয়ন আলেয়াপুর  গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী।এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল,পিস্তল অ্যামিনেশন ১১টি,পিস্তল ম্যাগাজিন ২টি,খালি কাটিস ৪টি,এলজি  ৪টি, শট গানের গুলি ২৬ টি   আতস বাজি ৫৩ টি, ককটেল ২টি, দেশি অস্ত্র ১টি, ২টি মোবাইল উদ্ধার করা হয়।
‎লক্ষ্মীপুর সদর সেনাক্যাম্প সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা,চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মোঃ ইমরান(২৩) ও আলেয়পুর ইউনিয়নের ভগবতী গ্রামের আনোয়ার হোসেন ছেলে মোঃ সজীব(২৪)। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র সহ একাধিক মামলা চলমান রয়েছে। 
‎ 
‎চন্দ্রগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরমান হাবিব অপু ও লেফটেন্যান্ট আবিদ  করিম শাহরিয়ার নেতৃত্বে ও র‍‍্যাব -১১ এর টহল টিমসহ যৌথ  অভিযান পরিচালনা করে  বিপুল সংখ্যক অস্ত্রসহ ওই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়।
‎পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
‎চন্দ্রগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আরমান হাবিব অপু জানান,চন্দ্রগঞ্জ আর্মি ক্যাম্পে ও র্যাব -১১এর একটি টহল টিমসহ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চন্দ্রগঞ্জে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইমরান, সজিব নামক দুই শীর্ষ  সন্ত্রাসীকে অস্ত্র সহ আটক করা হয়।  আসন্ন জাতীয় নির্বাচন কে
‎ বানচাল করার পরিকল্পনা ছিলো তাদের।  সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাদের কে আইনগত প্রক্রিয়া শেষে চন্দ্রগঞ্জ থানা হস্তান্তর করা হবে।