লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বাংলাদেশ যুব অধিকার পরিষদের উদ্যোগে রাজনৈতিক কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় শহরের ফুড গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি মনজুর মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মুরাদ হোসেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের অর্থ সমন্বয়কারী জিলু খান।

লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সার্জেন্ট মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সদর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল মুন, সাবেক ধর্মীয় ও সম্প্রীতি বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, শ্রম ও কর্মসংস্থান সম্পাদক মো. ফয়সাল সরকারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।