লক্ষ্মীপুরে ভোটের ৬টি সিলসহ সোহেল রানা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে লক্ষ্মীপুর শহরের জুবলি দিঘির পাড়ের মারিয়াম প্রিন্টার্স থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ভোটের ৬টি সিল এবং একটি কম্পিউটার জব্দ করা হয়।

আটক সোহেল রানা সদর উপজেলার টুমচর এলাকার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, একজন অপরিচিত ব্যক্তি তাকে এই ৬টি সিল অর্ডার দিয়েছেন।লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হবে এবং ঘটনার তদন্ত করে সঠিক তথ্য উদ্‌ঘাটন করা হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোটের সিল ও কম্পিউটারসহ তাকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের সিল তৈরি করা তার পক্ষে সম্ভব নয় এবং আটকের সময় পাওয়া সিল সম্পূর্ণ অবৈধ। সোহেল রানা বর্তমানে পুলিশের হেফাজতে তার বিরুদ্ধে মামলা করা হবে।