লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বিএনপি দূর্গ হিসেবে খ্যাত লক্ষ্মীপুর জেলায় ৪টি আসনে ধানের শীষের প্রার্থীরা বিজয় অর্জন করেছেন।
শুক্রবার ১৩ ফেব্রুয়ারী সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম মেহেদী হাসান স্বাক্ষরিত ফলাফল ঘোষণা করা হয়।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। তিনি পেয়েছেন ৮৬ হাজার ৮১১ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি-জামায়াত জোট মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম পেয়েছেন ৫৯হাজার ২৬৫ভোট। এতে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৪৬ভোট।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ১ লাখ ৪৬ হাজার ৩২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া ১ লাখ ৩৩ হাজার ৬৯৮ ভোট পেয়েছেন। এতে ধানের শীষের প্রার্থী প্রায় ১২,৬২৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
লক্ষ্মীপুর-৩ সদর আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ১লাখ ৩৫হাজার ৬১২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড.রেজাউল করিম ১লাখ ২২হাজার ৮০২ টি ভোট পেয়েছেন। এতে ধানের শীষের প্রার্থী ১২ হাজার ৮১০ ভোটে বিজয়ী হন।
লক্ষ্মীপুর-৪ রামগতি কমলনগর আসনে ধানের শীষের প্রার্থী আশরাফ উদ্দিন নিজান ১লাখ ১৫ হাজার ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী এ আর হাফিজ উল্লাহ ৭৩ হাজার ৭৫৬ ভোট পেয়েছেন। এখানে ধানের শীষের প্রার্থী ৪১ হাজার ৪৪৩ ভোটে বিজয়ী হন।





