লক্ষ্মীপুর-৩: রেজাউল করিমের মোটরসাইকেল শোভাযাত্রা-
লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ রেজাউল করিমও একই দিনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন করেন। জেলা শহরের ইটেরপুল থেকে শোভাযাত্রা শুরু হয়ে ১৫ কিলোমিটার দূরের চন্দ্রগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অন্তত ৩ হাজার মোটরসাইকেল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা নিজস্ব খরচে মোটরসাইকেল এবং তেলের ব্যয় বহন করেন। রেজাউল করিম ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে নেতৃত্ব দিয়েছেন।
শোভাযাত্রার মাধ্যমে প্রার্থী ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং নির্বাচনী প্রচার কার্যক্রম চালিয়েছেন।
লক্ষ্মীপুর-৪: হাফিজ উল্লাহর মোটরসাইকেল শোভাযাত্রা-
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী এআর হাফিজ উল্লাহ তার নির্বাচনী এলাকায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পরিচালনা করেছেন। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় ৬০ কিলোমিটার দূরে রামগতি বাজারে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা প্রত্যেকে নিজের তেল ও মোটরসাইকেলের খরচ বহন করেন। তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অন্তত ৫ হাজার মোটরসাইকেল জড়ো হয়। প্রার্থীর সঙ্গে জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ উল্লাহ নেতৃত্ব দিয়েছেন।
শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল ‘দাঁড়িপাল্লায় ভোট চাওয়া’ এবং ‘পরিবর্তনের পথে অগ্রযাত্রা’ স্লোগান প্রচার। পুরো সংসদীয় আসনের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।





