লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম এর নির্বাচনী 'ইশতেহার' ঘোষণা করা হয়েছে।
রবিবার ০৮ ফেব্রুয়ারি দুপুরে রামগঞ্জ পৌর শিশু পার্কে এই ইশতেহার ঘোষণা করা হয়।
এইসময় লিখিতভাবে ইশতেহার পাঠ করেন
জাতীয় নাগরিক পার্টি মনোনীত ১১দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম।
ইশতেহারে স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধান ও সম্ভাবনা তুলে ধরা হয়।
গুরুত্ব দেওয়া হয় তরুণদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান, দূর্নীতিকে না বলা,সমাজ সংস্কার,স্বাস্থ্য নিরাপত্তা,নারী শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা, কৃষি সম্প্রসারণ, মৌলিক সেবা,শিক্ষা ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়ন,যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংস্কার ও বাজার সংস্কার,ধর্মীয় প্রতিষ্ঠান ও সাম্প্রদায়িক সম্প্রীতি, ক্রিড়ার উন্নয়নে স্মার্ট রামগঞ্জ গঠনে গুরুত্বারোপ করা হয়।
এইসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ -১ আসনের নির্বাচন পরিচালক ও উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমরান হোসাইন, পৌর আমির এডভোকেট হাসান বান্না, এনসিপির প্রধান সমন্বয়কারী মাছুম বিল্লাহ ও কাওছার হাবিব।





