নারায়ণগঞ্জ: রূপগঞ্জের তারাব পৌরসভার তারাব এলাকায় সোমবার ভোরে নারায়ণগঞ্জের শবনম ওয়েল মিলস তেল কারখানার রিফাইনারিতে ভয়াবহ আগুন লেগেছে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, কারখানায় প্রায় ৩০০ জনের বেশি শ্রমিক কাজ করেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ আগুন ধরে যায়।
খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস, কাচঁপুর ফায়ার সার্ভিস এবং নারায়ণগঞ্জের অন্যান্য ইউনিট মিলিয়ে মোট ৫টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার মেশিনারি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।”





