নারায়ণগঞ্জের (রূপগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় অবস্থিত বিক্রমপুর স্টিল লিমিটেডে ভয়াবহ ভাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আলম হোসেন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন এবং আরও কয়েকজন শ্রমিক দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতের শিফটে কাজ চলাকালে হঠাৎ ভাট্টিতে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কারখানার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় গুরুতর দগ্ধ অবস্থায় আলম হোসেনকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের সংখ্যা আরও বেশি হতে পারে। তবে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি। বরং বরাবরের মতো এবারও ঘটনার প্রকৃত তথ্য গোপন রাখার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ শ্রমিক ও স্থানীয়দের।

পরবর্তীতে শাহবাগ থানার বেতার বার্তার মাধ্যমে বিষয়টি জানতে পারে, রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, গত রাত ২.৪৫ ঘটিকায় দিকে মৈকুলী এলাকায় বিক্রমপুর স্টীল মিলস কারখানায় লোহা গলানোর বাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় কারখানার শ্রমিক আলম হোসেন নিহত হয়। দগ্ধ কয়েকজনকে রাতেই জাতীয় বার্ন ইন্সটিটিউটে নিয়ে গেলে ভোরে আলম হোসেন মৃত্যু বরণ করেন। দগ্ধের চিকিৎসাধীন রয়েছে। নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় আইনাগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।