রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় সমর্থিত প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৬) সকালে গোলাকান্দাইল বেবি স্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি গার্মেন্টস এলাকায় পর্যন্ত এগিয়েছে। মিছিলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উৎসাহী অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
মিছিলে উপস্থিত ছিলেন এডভোকেট ইসরাফিল হোসেন, মোহাম্মদ হানিফ ভূঁঞা, আব্দুল মজিদ, খাইরুল ইসলাম, আনিসুর রহমান, জয়নাল আবেদীন, আমীর হোসেন, ওমর ফারুক, ইয়াছিন আলী, আমজাদ হোসেন, হাফেজ মহিউদ্দিন, জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল চলাকালে নেতারা জনগণের অধিকার রক্ষা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, জনগণের সমর্থন নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উদ্যোগের মাধ্যমে দেশ ও এলাকার উন্নয়ন নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।





