বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তাকে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।


\r\n

এর আগে বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে দীর্ঘ জনস্রোত দেখা গেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজা নামাজ পড়ান।


\r\n

জানাজার আগে তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুসল্লি ও দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “আমার মা মরহুমা বেগম খালেদা জিয়া কারো থেকে কোনো ঋণ নিয়ে থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব।” তিনি আরও অনুরোধ করেন, খালেদা জিয়ার জীবনে কেউ যদি কোনো আঘাত পেয়ে থাকেন, তাদের তাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করতে।


\r\n

জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।