বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা প্রদান এবং আন্দোলনে পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্দোলনরত শিক্ষকরা এ ঘোষণা দেন।

তারা জানান, সোমবার রাতের মধ্যে দাবি মেনে না নিলে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।


শিক্ষকরা বলেন, তাদের তিন দফা দাবি হলো—

১. ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি,

২. চিকিৎসা ভাতা বাবদ প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা প্রদান,

৩. আন্দোলনে পুলিশের বলপ্রয়োগের নিন্দা ও দায়ীদের শাস্তি।


তারা সতর্ক করে বলেন, “সরকার যদি দ্রুত দাবি মেনে না নেয়, তাহলে ‘মার্চ টু সচিবালয়’-এর পর ‘মার্চ টু যমুনা’র মতো কর্মসূচিও দিতে বাধ্য হব।”