রাজশাহীতে পদ্মা নদীর বাঁধ ঘিরে অবৈধ দখলদারদের স্থাপনা গুড়িয়ে দিল জেলা প্রসাশন।

বুধবার (১৮ জুন) দুপুরে নগরীর হাইটেক পার্ক সংলগ্ন পদ্মা নদীর তীরে অবস্থিত আই বাঁধে এই অভিযান পরিচালনা করা হয়। পুরিশ ও পানি উন্নয়ন বোর্ডের সদস্যদের নিয়ে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রকিবুল হাসান। 

এসময় মোট ৮ টি দোকান উচ্ছেদ করা হয়। নগরবাসীর দাবি, এইসব দলখদারদের কারণে নদীর তীরে যাতাযাতে সমস্যা হয়। স্থানটি পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে রয়েছে। 

এদিকে উচ্ছেদের পর একের অধিক দোকানদার জানান, আশপাশে আরও দোকান ও বাড়ি থাকলেও শুধুমাত্র ৮ টি দোকান উচ্ছেদ করা হয়েছে। 

অভিযান শেষে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রকিবুল হাসান জানান, পানি উন্নয়ন বোর্ডের নির্মিত টি-বাঁধ ও আই-বাঁধে অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে। সেই অনুপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। যদি কেউ বাদ পরে পরবর্তিতে তাদেরকেও উচ্ছেদ করা হবে।