রাজশাহী-৫ আসনের দুর্গাপুর উপজেলায় ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯টার দিকে দুর্গাপুর উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে।


\r\n

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম ভোটকেন্দ্রের সামনে আসলে ধানের শীষ প্রতীকের নজরুল ইসলাম মণ্ডলের সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এরপর উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি এবং ছোটখাটো সংঘর্ষ দেখা দেয়। তবে এতে কেউ গুরুতর আহত হননি।


\r\n

দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, “একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ভোট কেন্দ্রে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি।”