ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা করা হয়েছে। এই হত্যার পরিকল্পনা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পী।


মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।


পুলিশ জানায়, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলার কারণে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যার ঘটনায় পলাকত ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, এর মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।