রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে আহমেদ সাব্বির নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।
নিহত আহমেদ সাব্বির মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পুলিশ জানায়, তার গলায় ফাঁসের দাগ পাওয়া গেছে।
মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিকুল আহমেদ বলেন, “চন্দ্রিমা মডেল টাউনের একটি ফ্ল্যাট থেকে সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের হাতে কিছু দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, পরে দড়ি ছিঁড়ে নিচে পড়ে যান।”
তিনি আরও জানান, ঘটনাটি বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে।





