রাজধানীর খিলগাঁও চৌরাস্তা ঝিলপাড় এলাকা থেকে শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মো. সিফাত (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সিফাত স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার চাচাতো ভাই ওসমান জানান, বাসায় অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে সিফাতকে তার মা বকাঝকা করেছিলেন। পরে অভিমান করে সিফাত নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।





