ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা দেশে প্রচারণা শেষ করার পর বিএনপি রাজধানীতে একটি কেন্দ্রীয় জনসভা করার পরিকল্পনা করেছিল। তবে উত্তর ও দক্ষিণাঞ্চলীয় এলাকায় নির্বাচনী প্রচারণার প্রয়োজনের কারণে দলটি রোববারের সেই জনসভা বাতিল করেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গতকাল একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, কিন্তু পরে নেতাদের সঙ্গে আলোচনার পর ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভা করবেন।

এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে রিজভী জানিয়েছিলেন, নির্বাচনের আগে বিএনপির শেষ জনসভা আগামী রোববার অনুষ্ঠিত হবে।