রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
\r\nশুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এই আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
\r\nতিনি জানান, খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং বাসে যাত্রী ছিলেন কিনা তা এখনও জানা যায়নি।





