রাজধানীর কামারপাড়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে একই পরিবারের ৯ জন সদস্য রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, আহত ১০ জনের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। পরিবারের সদস্যদের দাবি, গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।





