রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল। কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে শেখ নূর উদ্দিন আবীর ও সাধারণ সম্পাদক (জিএস) পদে নাফিউল ইসলাম জীবন নির্বাচন করবেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। এ ছাড়াও ১৭টি হলের প্যানেল শীঘ্রই প্রকাশিত হবে বলে জানানো হয়।
শেখ নূর উদ্দিন আবীর শাখা ছাত্রদলের সহ-সভাপতি এবং নাফিউল ইসলাম জীবন সংগঠনটির দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন- সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা, ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সহ-ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, সহ- সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অধী, মহিলাবিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ঈশিতা, তথা ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম হৃদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নূর নবী।
এ ছাড়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নাঈম, বির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-বির্তক ও সাহিত্য বিষয়ক সম্পাদক জিসান বাবু, পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক আর রাফি খান, সহ-পরিবেশ ও সমার সেবা সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলয় (শুভ)। সদস্যরা হলেন- মিনারুল ইসলাম মেঘ, সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন ও মো. আশরাফুল ইসলাম।
প্যানেল ঘোষণার পর আমানউল্লাহ আমান বলেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা যখন একটি দলের ছায়াতলে থেকে নিজেদেও ক্যারিয়ার গঠনে ব্যস্ত ছিল তখন ছাত্রদলের নেতাকর্মীরা গণতন্ত্র বির্নিমানের জন্য রাজপথে লড়াই করেছিল। এই কাজে তারা বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়েছিল। আমরা সেসব নির্যাতিত নেতাদেরকে নিয়ে প্যানেল ঘোষণা করেছি। কিছুক্ষণের মধ্যেই সাধারণ শিক্ষার্থীদের মাঝে জয়জয়কার তৈরি হবে।





